News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবলে পুলিশকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত স্কাইলার্কের
Image

বি-ডিভিশন ফুটবলে পুলিশকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত স্কাইলার্কের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত স্কাইলার্কের। টানা দ্বিতীয় জয়। বুধবারে হারিয়েছে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে। ন্যূনতম গোলের ব্যবধানে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবলের পঞ্চম ম্যাচে আজ, বুধবার স্কাইলার্ক এক শূন্য গোলের ব্যবধানে পুলিশ আর.সি-কে পরাজিত করে পুরো 3 পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় স্কাইলার্কের ফিলিমন রিয়াং একটি গোল করে দলকে এক শূন্যতে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে দুদলের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হলেও দ্বিতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। এমনকি দ্বিতীয়ার্ধে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও কার্যত কেউ গোলে সাফল্য পায়নি। পেনাল্টির মত নিশ্চিত গোলের সুযোগ পেয়েও পুলিশের স্ট্রাইকার তা মিস করেছেন। লীগের উদ্বোধনী ম্যাচে স্কাইলার্ক ৩-০ গোলের ব্যবধানে এনএসআরসিসি কে পরাজিত করেছিল। আজ, বুধবার তাদের দ্বিতীয় জয়। এই জয়ের সুবাদে স্কাইলার্ক এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত পুলিশ দলের জুয়েলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, খোকন সাহা, পল্লব চক্রবর্তী ও সুকান্ত দত্ত।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top