News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তরপ্রদেশের তিন গোপালকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সারা ভারত কৃষক সভার 
Image

উত্তরপ্রদেশের তিন গোপালকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সারা ভারত কৃষক সভার 

আগরতলা, ২৪ জুলাই: উত্তরপ্রদেশের তিন গোপালককে হত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি। তাদের দাবি, নিহত গো পালকের পরিবারকে আর্থিক সহায়তা এবং একজনকে সরকারি চাকরি প্রদান করা হোক।এদিনের মিছিলটি মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর বিভিন্ন পথ পরিক্রমা করে। পরর্বতী সময়ে ওরিয়েন্ট চৌমহনীতে সভা অনুষ্ঠিত হয়েছে।

সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর অভিযোগ, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগের দিন দুজন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিজেপি আশ্রিত দূষ্কৃতিকারীরা গো পালক এবং গো পরিবহনকারী শ্রমিকদের উপর আক্রমণ করছেন। গত ৭ জুলাই উত্তরপ্রদেশের তিন গো পালককে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা নিহত হয়েছেন। 

তাঁর আরও অভিযোগ, দেশে বিজেপি সরকার গঠন হওয়ার পর একের পর এক গো পালকরা তাদের শিকার হয়েছে। এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে সরব হয়েছে সারা ভারত কৃষক সভা। এরই অঙ্গ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি ও বিক্ষোভ মিছিল করেছে।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top