News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে রেল প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ: অশ্বিনী বৈষ্ণব
Image

মহারাষ্ট্রে রেল প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : মঙ্গলবার তৃতীয় এনডিএ-র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী হিসাবে টানা সাত বার বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙেন নির্মলা।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় বাজেটে মহারাষ্ট্রে রেল প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। লোকসভায় ভাড়সা–গড়চিরৌলি রেল প্রকল্প নিয়ে বুধবার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহারাষ্ট্রে রেল প্রকল্প নিয়ে কেন্দ্রের বিশেষ লক্ষ্য রয়েছে। গত অর্থ বছরে রেল প্রকল্পে ওই রাজ্যের জন্য ১৩ হাজার ৫৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। গত ১০ বছরে ১৮৩ কিলোমি্টার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top