News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে নেশা বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
Image

মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে নেশা বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার রাজধানী আগরতলা শহরের মহারানী তুলসীবতী  বালিকা বিদ্যালয়ে নেশা বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়েএন এস এস ইউনিটের উদ্যোগে এক মহতী কর্মসূচি পালন করা হয়। 

এদিন বিদ্যালয় চত্বরে মানববন্ধন তৈরি করে নেশা বিরোধী সচেতনতা কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, নেশার সাগরে ভাসছে গোটা রাজ্যের যুবসমাজ। এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হচ্ছে রাজ্য। যুব সমাজকে নেশা মুক্ত করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই ভয়ংকর নেশার কবলে পড়ে অকালে প্রাণ হারাচ্ছে। ভয়ংকর এইচআইভির কবলে পড়ছে গোটা সমাজ। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল জনসচেতনতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার মহারানী   তুলসীবতী বালিকা বিদ্যালয় নেশা বিরোধী সচেতনতামূলক এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top