News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বস্ত্র বিতরণ
Image

ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় গৃহহীন হতদরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেয় ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা।  পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে উইমেন্স কলেজের এন-এস-এস ইউনিটের স্বেচ্ছাসেবীরা  মঙ্গলবার  লক্ষ্মীনারায়ণ বাড়ি  এলাকার গৃহহীন হতদরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় । শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তাদের এ ধরনের মহতী সামাজিক কাজকর্মের প্রশংসা করেন। আগামিদিনেও এই ধরনের কাজকর্ম-অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এন. এস এস এর  স্বেচ্ছাসেবী রমা ভট্টাচার্য।

লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবেই তারা এ ধরনের সামাজিক কর্মসূচিতে শামিল হয়েছে বলে জানিয়েছে। সমাজের অবহেলিত নিষ্পেষিত গৃহহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি আবেদন জানিয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top