News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানী থেকে নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার উনকোটি জেলায়, আটক অভিযুক্ত
Image

রাজধানী থেকে নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার উনকোটি জেলায়, আটক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: রাজধানী আগরতলা শহর সংলগ্ন মলয়নগর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া ২ নাবালিকা মেয়েকে ঊনকোটি জেলার কৈলাসহর ডলুগাও এলাকার সঞ্জয় শুক্ল বৈদ্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে দুই নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় আড়ালিয়ার ঝুটন মালাকার নামে এক যুবক। গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাবালিকা মেয়েদের পরিবারের তরফ থেকে শ্রীনগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁও এলাকার সঞ্জয় শুক্ল বৈদ্যের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত যুবক ঝুটন মালাকারকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। ২ নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top