News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণে মজবুত ভিত হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী
Image

এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণে মজবুত ভিত হিসেবে কাজ করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): এবারের বাজেট বিকশিত ভারতের স্বপ্নপূরণে মজবুত ভিত হিসেবে কাজ করবে। আশা ব্যক্ত করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ”এটি অত্যন্ত গর্বের বিষয় যে, ৬০ বছর পর একটি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের মতো প্রথম বাজেট পেশ করবে। এই বাজেট অমৃত কালের জন্য গুরুত্বপূর্ণ বাজেট। এই বাজেট আমাদের মেয়াদের পরবর্তী ৫ বছরের দিকনির্দেশনা নির্ধারণ করবে। এই বাজেট আমাদের ‘বিকশিত ভারত’-এর স্বপ্নের একটি শক্তিশালী ভিত হয়ে উঠবে।”সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট তথা বাদল অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ”আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শুভ দিনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এখন সমগ্র দেশ সেদিকে তাকিয়ে আছে। এই অধিবেশন ইতিবাচক হওয়া উচিত।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি দেশের সমস্ত সাংসদদের অনুরোধ করতে চাই, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমরা যে লড়াই করেছি, তা এখন শেষ হয়েছে, জনগণ নিজেদের জনাদেশ দিয়েছে। আমি সব দলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে এবং আগামী বছরগুলির জন্য সংসদের এই মর্যাদাপূর্ণ মঞ্চ ব্যবহার করার জন্য আবেদন জানাতে চাই। সবাইকে কৃষক, যুবসমাজ এবং দেশের ক্ষমতায়নের জন্য অংশগ্রহণ করা উচিত।”

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top