News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র নানান সমস্যায় জর্জরিত, সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর
Image

সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র নানান সমস্যায় জর্জরিত, সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২২ জুলাই: বিশালকার রাবার গাছ ভাঙার ফলে এক মাস ধরে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠন সম্পন্ন লাটে উঠেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে নানার সমস্যায় জর্জরিত কেন্দ্রটি। অতিসত্বর সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর রাবার গাছ পড়ে সেন্টারের পাকা ওয়াল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে  গত একমাস আগে সোনামুড়া কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর একটি বিশালাকার রাবার কাজ ভেঙ্গে পড়ে আর এতে অঙ্গনওয়াড়ি সেন্টারের ব্যাপক ক্ষতি হয়। তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর থেকে ভেঙ্গে পড়া রাবার গাছটি সরানোর জন্য কোন উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের মালিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কেউ। যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠনপাঠন সম্পন্ন লাটে উঠেছে গত মাস ধরে। 

জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এছাড়াও দীর্ঘদিন ধরে নানার সমস্যায় জর্জরিত কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোন নজরই দিচ্ছে না। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top