News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে পেট্রোপণ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত সচিবালয়ে
Image

মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে পেট্রোপণ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত সচিবালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: এলপিজি সিলিন্ডার এবং কেরোসিন তেল সরবরাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরহিত্য করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, মূলত পেট্রোপণ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। এলপিজি সিলিন্ডার এবং কেরোসিন তেল জাতীয় পেট্রোপণ্য নিয়ে রাজ্যের জনগণকে যেন কোন ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সেই বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়েছেন মন্ত্রী। এছাড়াও পেট্রোপণের মজুত সংরক্ষণ  সহ সময়োপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top