News Flash

Image

৫১৫ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ২২ জুলাই: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কুমারঘাট থানার পুলিশ। গতকাল রাতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সাথে একজনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে  আগরতলা থেকে গোহাটির উদ্দেশ্যে  যাওয়ার পথে টিআর০২এইচ১৬২২ নম্বরের একটি ৬ চাকার লরিকে আটক করে কুমারঘাট থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫১ প্যাকেটে মোট ৫১৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি, কুমারঘাট মহকুমা পুলিশ অধিকারী কমল দেববর্মা ও কুমারঘাট মহকুমা শাসক অফিসের কর্মরত ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছুটে গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

আরও জানা গিয়েছে, সাথে গাড়ির চালক সৌরভ ত্রিবেদী(৩৩)-কে আটক করা হয়েছে। তার বাড়ি আজমনগর। 

কুমারঘাট থানার ওসি শংকর সাহা জানান, গাঁজা সহ চালককে আজ কৈলাশহর জেলা আদাতলে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কুমারঘাট থানার পুলিশ একটি এনডিপিএস মামলা নেওয়া হয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top