News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন ১৮ জন পড়ুয়া
Image

শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন ১৮ জন পড়ুয়া

আগরতলা, ২২ জুলাই: শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বিকেল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ১৮ জন মেডিক্যাল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। তাছাড়া, বিভিন্ন আইসিপির মাধ্যমে অনেক পড়ুয়ারা ভারতে ফিরছেন। গত দুইদিনে প্রায় ৪৯২ জন ছাত্র ছাত্রীরা ভারতে ফিরেছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপাহীজলা জেলা শাসক ডঃ সিদ্ধার্থ সিব জসওয়াল।পাশাপাশি,পড়ুয়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ। 

এদিন শ্রীমন্তপুর স্থলবন্দরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শাসক ডঃ সিদ্ধার্থ সিব জসওয়াল,বি এস এফ কমান্ডেন্ট রাকেশ সিংহা, মহাকুমা শাসক অরূপ দেব এবং লেন্ডপোর্ট অথরিটির দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা। তাঁরা আগত ছাত্র ছাত্রীদের সাথে কথাবার্তা বলেন

এদিন সিপাহীজলা জেলা শাসক ডঃ সিদ্ধার্থ সিব জসওয়াল বলেন ,বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতের শিক্ষার্থীরা বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। আজ শ্রীমন্তপুর চেকপোস্ট হয়ে ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১৮ জন শিক্ষার্থী বৈধ নথি ব্যবহার করে ভারতে ফিরে এসেছেন। আগামীতে আরও ছাত্র ছাত্রীরা ভারতে ফিরবেন। আগত ছাত্র ছাত্রীদের বিএসএফের তরফ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া,  সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএসএফ। 

উল্লেখ্য, গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা সংরক্ষণ বিষয়ে যে রায় দিয়েছন সেখানে ৫ শতাংশ সংরক্ষণ রেখে ৯৩ শতাংশই সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু খবর এর পর ও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় নি । তাই বাধ্য হয়েই সে দেশে পাঠরত ভারতীয় ছাত্র-ছাত্রীরা দেশে ফিরে আসছেন। 

তবে যারা এখনো ভিসার সমস্যার কারণে দেশে ফিরে আসতে পারছে না তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফ থেকে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ থেকে আসা এক ভারতীয় মেডিকেল পড়ুয়া।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top