News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুব মোর্চার কর্মীদের হাতে আটক ২ নেশাকারবারী
Image

যুব মোর্চার কর্মীদের হাতে আটক ২ নেশাকারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: বনমালীপুর যুব মোর্চার কর্মীদের হাতে আটক ২ নেশা কারবারি। তোদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ধলেশ্বর আড়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুই যুবক ব্রাউন সুগারের কোটা কেনাবেচা করছিল। সেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার বেশ কয়েকজন কর্মীরা। যুব মোর্চার কার্যকর্তাদের নজরে ঘটনাটি পড়ে তখন তারা এদেরকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে কিছু নেশা কোটা পাওয়া যায়।

ওই যুবক দুজনকে আটক করে কলেজটিলা আউট পোস্টে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে। এবিষয়ে বনমালীপুর যুব মোর্চার সভাপতি রাজা সাহা বলেন, যুব সমাজ বর্তমানে নেশায় আচ্ছন্ন। যে সকল যুবক-যুবতীরা নেশার সমাজে আচ্ছন্ন আছেন তাদেরকে সেখান থেকে বেরিয়ে এসে সুন্দর জীবনে পদার্পণ করার আহ্বান জানান তিনি। 

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top