দারভাঙ্গা, ২০ জুলাই (হি.স.): বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানির পিতাকে খুনের ঘটনায় আরও ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজিম আনসারিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ, এবার গ্রেফতার করা হল আরও ৩ অভিযুক্তকে। শনিবার সকালে দারভাঙ্গার পুলিশ সুপার জানিয়েছেন, জিতেন সাহানি হত্যাকাণ্ডে জড়িত আরও ৩ অভিযুক্তকে (সিতারে, ছোটে লাহেরি ও মহম্মদ আজাদ) গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, গত সোমবার রাতে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। দারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। এই খুনের ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল বিহার পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত-সহ অন্যান্য অভিযুক্তরা।

সাফল্য বিহার পুলিশের, মুকেশ সাহানির পিতা খুনে ধৃত আরও ৩ অভিযুক্ত
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















