News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ, বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগে থানায় মামলা
Image

বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ, বিদ্যুৎ কর্মীকে মারধরের অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২০ জুলাই: দক্ষিণ কদমতলা এলাকায়  বিদ্যুৎজনিত সমস্যার কারণে দক্ষিণ কদমতলা এলাকায় এলাকাবাসীরা রাস্তা অবরোধে শামিল হয়েছে।  খবর পেয়ে বিদ্যুৎ কর্মী জুনিয়র হেলপার পরেন্দ্র নাথ, কাশেম জাকারিয়া ও গাড়ির চালক প্রীতম নাথ ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেন। উত্তেজিত জনতার গনরোষের শিকার হন তারা।

উত্তেজিত জনতা পরেন্দ্র নাথকে বেধরক মারপিট শুরু করলে উনাকে বাঁচাতে গিয়ে  অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরও হামলে পড়ে পাশাপাশি গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করে এবং গাড়ি ভাংচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা। অবশেষে  কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাব-স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমনকারীদের নাম ধাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top