রাঁচি, ২০ জুলাই (হি.স.) : ঝাড়খণ্ডকে বিজেপি তৈরি করেছে, উন্নয়নও করেছে ভারতীয় জনতা পার্টিই। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার রাঁচিতে অনুষ্ঠিত ঝাড়খণ্ড বিজেপির কর্মসমিতির বৈঠকে বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, ১০ বছরে কংগ্রেস ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য ৮৪ হাজার কোটি টাকা দিয়েছিল, আর নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ডের জন্য ৩ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা দিয়েছেন। ঝাড়খণ্ডকে বিজেপি তৈরি করেছে, উন্নয়নও করেছে বিজেপি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “ঝাড়খণ্ড সর্বদা নকশালবাদে আক্রান্ত একটি রাজ্য ছিল, কিন্তু মোদীজি বিহার এবং ঝাড়খণ্ড থেকে নকশালবাদের অবসান ঘটিয়েছেন। ইন্ডি জোটের লোকজন বলে তাঁরা উন্নয়ন করেছে। হেমন্ত সোরেন জি, কেন্দ্রে কংগ্রেস ১০ বছর শাসন করেছিল এবং বিজেপিও ১০ বছর শাসন করেছে। আপনি হিসাব নিয়ে আসুন, আমি বিজেপির হিসাব নিয়ে এসেছি।” এদিনের জনসভা থেকে রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন অমিত শাহ।

ঝাড়খণ্ডকে বিজেপি তৈরি করেছে, উন্নয়নও করেছে ভারতীয় জনতা পার্টি : অমিত শাহ
Tags:
Releated Posts
পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…
শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার
শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…
মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…
দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…


















