News Flash

Image

বজবজে জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জুলাই (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এমএন ঘোষ এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে পুলিশ একটি জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জ্যোতিষীর নাম ত্রিদিব দাশগুপ্ত (৫৫)। পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।স্থানীয় সূত্রে খবর,  শুক্রবার সকালে জ্যোতিষীর বাড়ি থেকে তীব্র গন্ধ আসছিল। স্থানীয় লোকজন পৌরসভার চেয়ারম্যানকে এই তথ্য জানান। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির ঘরের দরজা ভেঙে তার পচাগলা দেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন জানান, ত্রিদিব বাড়িতে একাই থাকতেন। তিনি জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত ছিলেন। স্থানীয় লোকজন জানান, মাঝেমধ্যেই তিনি এই কাজে বাইরেও যেতেন। ত্রিদিব তার প্রতিবেশীদের সাথে খুব একটা মেলামেশা করতেন না।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top