News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী সপ্তাহে দিল্লি সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর, যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে
Image

আগামী সপ্তাহে দিল্লি সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর, যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে

কলকাতা, ১৯ জুলাই (হি.স.): আগামী সপ্তাহে তিন দিনের সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে আসন্ন সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তাঁর। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।আগামী ২৭ জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৫ জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে। ২৬ তারিখ সংসদে যাবেন মমতা। সেখানে ‘ইন্ডি’ জোটের নেতাদের সঙ্গে দেখা করার কথা। নীতি আয়োগের বৈঠক ২৭ তারিখ বিকেলে। মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা ২৮ তারিখ।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top