News Flash

Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ  অবরোধ 

আগরতলা, ১৯ জুলাই: বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে শুক্রবার গঙ্গানগর এলাকায় সাব স্টেশনের সামনে পথ অবরোধ করলেন স্থানীয় জনতা। বিদ্যুত বিভ্রাটে নাজেহাল মানুষ। প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে একজোট হয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে ফটিকরায় বিধানসভার গঙ্গানগরে পথে নামলেন এলাকার মানুষ। 

এলাকার মানুষের অভিযোগ,  দিনের পর দিন ধরে গঙ্গানগর এলাকায় চলছে টানা বিদ্যুৎ বিভ্রাট। দিন কিংবা রাত কখনোই সঠিকমতো তারা বিদ্যুৎ পরিষেবা পাননা । সমস্যা নিরসনে নিগমের কর্মীদেরও দেখামেলা ভার । তারা জানিয়েছেন এবিষয়ে নিগমের উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও সমস্যা মেটাতো দূরের কথা উপরন্তু প্রকট হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট।  শুক্রবার গঙ্গানগরে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন দূর্ভোগপীড়িতরা। অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পরে যানবাহন। তারা ক্ষোভ উগড়ে দেন বিদ্যুৎ নিগম এবং প্রশাসনের ভূমিকায়। 

শুধু তাইনয়, এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও এদিন আন্দোলন তেজী করেছেন এলাকার মানুষ। 

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top