News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর, আগুনে পুড়ে ছাই চারটি দোকান
Image

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর, আগুনে পুড়ে ছাই চারটি দোকান

আগরতলা, ১৯ জুলাই:পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর। হীরাছড়ায় জ্বললো হিংসার আগুন। নাশকতামূলক অগ্নিকাণ্ডে হীরা ছড়া চা বাগান এলাকায় চারটি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

 ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে কৈলাসহরের শহর উত্তরাঞ্চল । প্রতিদিন শহর উত্তরাঞ্চলের কোথাও না কোথাও রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটে চলেছে। শুক্রবার ভোর রাতে হীরাছড়া চা-বাগান এলাকায় বাজারে  চারটি দোকান  ভস্মিভূত হয়ে গেছে। এটি একটি নাশকতা মূলক অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। 

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই এই ধরনের হিংসাত্মক কর্মকান্ড। বর্তমান হীরাছড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top