News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন আর মহাদেবন ও এন কে সিং
Image

নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন আর মহাদেবন ও এন কে সিং

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আর মহাদেবন ও এন কে সিং। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান। মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আর মহাদেবন এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।পাশাপাশি এদিনই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ননজিমেইকাপ কোটিশ্বর সিং। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ননজিমেইকাপ কোটিশ্বর সিং। কিছু দিন আগেই এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। আর বৃহস্পতিবার তাঁরা শপথ নিলেন।

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top