News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস স্কুলকে ন্যূনতম গোলে হারিয়ে বিশ্রামগঞ্জ পিসি পয়েন্ট তালিকার শীর্ষে
Image

স্পোর্টস স্কুলকে ন্যূনতম গোলে হারিয়ে বিশ্রামগঞ্জ পিসি পয়েন্ট তালিকার শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবার কিন্তু দারুণ জয় পেল বিশ্রামগঞ্জ। ফিরতি লীগের খেলায়। ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারালো ন্যূনতম গোলের ব্যবধানে। প্রথম লীগে দু’দলের ম্যাচ দুই দুই গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছিল। পয়েন্ট নিতে হয়েছিল ভাগাভাগি করে। ফিরতি লিগে অবস্থাও অনেকটা সেরকমই হতে যাচ্ছিল।হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রায় ৩৫ মিনিট পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র-এর দিকেই ম্যাচ গড়াচ্ছিল। অবশেষে ৮০ মিনিটের মাথায় বিশ্রামগঞ্জের শাখচাঙতি জমাতিয়ার গোল দলকে এক শূন্যতে লিড এনে দেয়। পরবর্তী সময়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা যথেষ্ট চেষ্টা করেও গোলটি শোধ করার তেমন সুযোগ বের করতে পারেনি। ন্যূনতম গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বিশ্রামগঞ্জের মেয়েরা। বিশ্রামগঞ্জ এর পক্ষে এটি টানা চতুর্থ জয়। এই জয়ের সুবাদে মূলতঃ বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এখন পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। জয় সূচক গোলদাতা শাকচান্তি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের প্রাইজমানি পুরস্কার। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, খোকন সাহা ও লিটন সাহা। দিনের খেলা: সকাল ৮ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলমান সংঘ বনাম জম্পুইজলা প্লে সেন্টার।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top