News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন ও মনোনয়নের সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ উচ্চ আদালতে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের নির্দেশ
Image

পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন ও মনোনয়নের সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ উচ্চ আদালতে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের নির্দেশ

আগরতলা, ১৮ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা নেওয়া এবং  মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন নিয়ে ত্রিপুরা হাইকোর্ট দারস্থ হয়েছিল বামফ্রন্ট এবং কংগ্রেস। আজ হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস ডি পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ এই দুটি মামলার আবেদনই খারিজ করে দিয়েছেন। কিন্তু রাজ্য সরকার ও পঞ্চায়েত নির্বাচন কমিশনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। 

এ-বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ব্যাপক হিংসা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বিরোধীদলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারছেন না। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নিকট অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা নেওয়ার জন্য কংগ্রেসের তরফ থেকে দাবি জানিয়ে আসলেও কোনো প্রতিকার মিলে নি। নির্বাচন কমিশন আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী কংগ্রেসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এবিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেওয়া অধিকার নেই। একমাত্র পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারদের এই সিদ্ধান্ত নেওয়া অধিকার রয়েছে।

পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা নেওয়া এবং  মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন নিয়ে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা হাইকোর্টে রিট পিটিশন করেন। তেমনি, বামফ্রটের তরফ থেকেও একই আবেদন নিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। আজ বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস ডি পুরকায়স্থের ডিভিশন বেঞ্চে দুটি মামলায় একই সাথে রায় দিয়েছে। 

তিনি বলেন, একবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে উচ্চ আদালতের হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। তবুও রাজ্য সরকার ও পঞ্চায়েত নির্বাচন কমিশনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত। তবে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top