News Flash

  • Home
  • খেলা
  • স্টাইলার্ক এনএসআরসিসি-র ম্যাচ দিয়ে আজ থেকে বি ডিভিশন ফুটবল
Image

স্টাইলার্ক এনএসআরসিসি-র ম্যাচ দিয়ে আজ থেকে বি ডিভিশন ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে বি ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট। আগামীকাল স্কাইলার্ক ও এনএসআরসিসি-র ম্যাচ দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ সাহা করবেন “কিক অফ দ্য বল”। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটায় হবে এই আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব।উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী আরো ৬টি দল হল মৌচাক ক্লাব, পুলিশ রিক্রিয়েশন ক্লাব, নবোদয় সংঘ, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি ও বীরেন্দ্র ক্লাব। ঘোষিত ক্রীড়া সূচি অনুযায়ী উমাকান্ত মিনি স্টেডিয়ামে অধিকাংশ দিনে বেলা দুইটা এবং বেলা চারটা থেকে পরপর দুটি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হবে। কোন কোন দিন হবে একটি করে ম্যাচ। শুরু হবে বেলা সাড়ে তিনটায়।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top