News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মালবাহি লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর
Image

মালবাহি লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ জুলাই:
মালবাহি লরির ধাক্কায়  এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বিকেলে এই সড়ক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে জাতীয় সড়কের  বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায়। জাতীয় সড়কের বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় মালবাহী লড়ির ধাক্কায় এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃত পুলিশকর্মীর নাম কমলা মোহন জমাতিয়া। বাড়ি গোমতী জেলার কিল্লা এলাকায়। তিনি সাব্রুম থানায় কনষ্টেবল পদে কর্মরত  ছিলেন। 

বিবরনে জানা গেছে মঙ্গলবার রাতে থানায় ডিউটি থাকার কারণে তিনি  নিজ বাড়ী থেকে টিআর০৩-কে-৯২৬৯ নাম্বারের বাইকে করে সাব্রুমের উদ্দ্যেশ্যে রওনা দেন। বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর  টি আর ০১ এ ইউ ১৬১৯ নাম্বারের মালবাহী একটি  ট্রাক সজোরে ধাক্কা দিয়ে আগরতলা পথে চলে যায়। 

মঙ্গলবার বিকেলের এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে  শান্তির বাজার মহকুমার দমকল বাহিনীর কর্মীরা  দুর্ঘটনাস্তলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আহত ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষণা করেন জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

অন্যদিকে পরবর্তী সময়ে দুর্ঘটনাগ্রস্থ মালবাহী লড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও  অক্লান্ত প্রচেষ্টা করে লরিটিকে আটক করে  মনপাথর ফাঁড়ীর পুলিশ। আগামীকাল শান্তির বাজার হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত করে  পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top