News Flash

  • Home
  • দেশ
  • এস জয়শঙ্করের মরিশাস সফর শুরু, মনীশ গোবিনের সঙ্গে সাক্ষাৎ
Image

এস জয়শঙ্করের মরিশাস সফর শুরু, মনীশ গোবিনের সঙ্গে সাক্ষাৎ

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু’দিনের সফরে মরিশাস পৌঁছেছেন। সফরের শুরুতে মঙ্গলবার মরিশাসের বিদেশমন্ত্রী মনীশ গোবিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয়শঙ্কর। এই সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনৌথের সঙ্গে সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর। অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচী রয়েছে তাঁর। মরিশাসের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন তিনি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই সফর ভারতের প্রতিবেশী প্রথম নীতি, ভিশন সাগর এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে দু’দেশের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরবে। বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানুষে মানুষে সংযোগকে আরও দৃঢ় করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রক জানিয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top