News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল 
Image

ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল 

আগরতলা, ১৬ জুলাই: ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোটের উত্তর ত্রিপুরা জেলার চারটি আর ডি ব্লকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা  মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ  ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ে  তাঁরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।মোট জেলা পরিষদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে ধর্মনগর শহরে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন,পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা ভারতীয় জনতা পার্টি দলের জেলা সভাপতি কাজল দাস সহ ১৭ জন মনোনীত প্রার্থী ও দলীয় কার্যকর্তারা। 

তারপর জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের কাছে তাঁরা  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে যুবরাজনগর আর ডি ব্লকে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও সমিতির মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

এক সাক্ষাৎকারে যুবরাজনগর আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দেবপ্রিয়া দাস জানান, যুবরাজনগর আর ডি ব্লকে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৬ হাজার ৫,৯১ জন, পুরুষ ২৩ হাজার ৪,২৬ জন, মহিলা ২৩,১,৫৬ জন। ৯৮ টি পোলিং স্টেশন রয়েছে। যুবরাজনগর আর ডি ব্লকের স্ট্রং রুম তৈরি করা হয়েছে। হাফলং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ আরও চারটি বিদ্যালয়ে  আধা সামরিক বাহিনী ও টিএসআর রাখা হয়েছে। ১১ তারিখ থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ আর চার দিন চলছে। 

এদিন সিপিআইএম দলের পক্ষ থেকে ১৩৪ টি পঞ্চায়েতে, আই এন সি ৫৮ টি, নির্দল ৬টি, ত্রিপুরা মথা ১টি মনোনয়নপত্র জমা পড়েছে। তাছাড়া পঞ্চায়েত সমিতির ১৩ টি সিট রয়েছে। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রেের  মধ্যে সিপিআইএম দলের পক্ষ থেকে ১১ টি ও আই এন সি দলের পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে। মোট সাতটি টেবিলে মনোনয়নপত্র জমা রাখা হচ্ছে এবং রিটার্নিং অফিসারের কাছে পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top