News Flash

Image

ধুবড়িতে জলে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু, এক উদ্ধার

ধুবড়ি (অসম), ১৫ জুলাই (হি.স.) : ধুবড়িতে জলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ডুবন্ত আরেক শিশুকে। এরা সবাই একই পরিবারের সন্তান।

ঘটনা ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর থানা এলাকায় সংঘটিত হয়েছে। দুর্ঘটনার পর ছয় বছর বয়সি আবু সাঈদ এবং আট বছর বয়সি সুলতানা পারবিনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)। দুই শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে তৃতীয় কন্যাশিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন শিশুর মধ্যে একটি শিশু বন্যার জলে পড়ে গিয়েছিল। তা দেখে দুই শিশু তাকে জল থেকে উদ্ধার করে জলে নামে। এর পর তিনজনেই নিখোঁজ হয়ে যায়।

ঘটনার খবর পাঠানো হয় গৌরীপুর থানায়। থানা থেকে এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা জলে নেমে শুরু করেন উদ্ধার অভিযান।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top