News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে হাসপাতালের ৩-তলায় উঠে রোগীকে গুলি, পলাতক আততায়ী
Image

দিল্লিতে হাসপাতালের ৩-তলায় উঠে রোগীকে গুলি, পলাতক আততায়ী

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): দিল্লিতে হাসপাতালের তিন তলায় উঠে এলোপাথাড়ি গুলি চালিয়ে এক রোগীকে খুন করল আততায়ী। রবিবার বিকেলে দিল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আততায়ী অবশ্য ঘটনার পরেই চম্পট দিয়েছে। পেটে যন্ত্রণা নিয়ে গত ২৩ জুন দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২ বছর বয়সি রিয়াজউদ্দিন। রবিবার বিকেল ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় এক আততায়ী হঠাৎই হাসপাতালের তিন তলায় গিয়ে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রোগীর। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।   

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top