News Flash

Image

চিনির পাচার ঘিরে ফের উত্তপ্ত বক্সনগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: চিনির পাচার ঘিরে ফের উত্তপ্ত বক্সনগর এলাকা। ঘটনায় আহত হয়েছেন এক যুবক। চিনির বস্তা নিয়ে যাওয়ার সময় তার ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সে। আহত যুবকের নাম জাফর শরীফ(৩২)।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালে বাজার থেকে চিনির বস্তা কিনে বাড়ি যাচ্ছিলেন তিনি। তখনই এলাকার বেশ কয়েকজন তার ওপর আক্রমণ চালায়। অভিযুক্তরা হলেন মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ হাম জালাল ও মোহাম্মদ মুতারেল। অভিযুক্ত আক্রমণকারীদের হাত থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে থানায় আশ্রয় নেয় আক্রান্ত যুবক। পরে পুলিশ থাকে হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে।

তবে ওই আক্রান্ত যুবক এত পরিমান চিনি নিয়ে কেন যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সে চিনির ব্যবসায়ী নয় বলে জানা গেছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top