News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে  বিজেপির  প্রার্থী তালিকা ঘোষিত, সবকটি পঞ্চায়েতে জয়যুক্ত হবে বিজেপি: সুশান্ত
Image

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে  বিজেপির  প্রার্থী তালিকা ঘোষিত, সবকটি পঞ্চায়েতে জয়যুক্ত হবে বিজেপি: সুশান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি দল। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী ৮ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার। সে অনুযায়ী ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

এরমধ্যে  রবিবার বিকেলে একই সঙ্গে রাজ্যের ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের ৬২৭০ জন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনের প্রার্থীর নাম ঘোষণা করল প্রদেশ বিজেপি। রবিবার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী, ৮টি জেলা পরিষদের ১১৬ আসনের জন্য প্রার্থীর নাম, ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪২৩ টি  আসনের জন্য দলের নির্বাচিত প্রার্থীদের নাম এবং ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের ২২৭০ আসনে প্রার্থীর নাম এদিন ঘোষণা করেন। এদিন তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতির পৌরহিত্বে গতকাল তিনদিন ধরে গভীর  রাত অবধি প্রার্থী বাছাই করার কাজ সমাপ্ত করা হয়। দলের তরফ থেকে প্রভারীরা  প্রতিটি আসন থেকে তিনজন করে প্রার্থীর নাম এনে নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের যোগ্যতা, দলের প্রতি কর্মদক্ষতা এবং সার্বিক দিক বিবেচনা করে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরো বলেন ,১৮ জুলাইয়ের মধ্যেই প্রতিটি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করবেন।  বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতোই রাজ্যের সবকটি পঞ্চায়েতে জয় যুক্তভাবে বিজেপি দল এমনটাই আশা প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top