News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপজাতি যুবকের মৃত্যু ঘেরে উত্তপ্ত গন্ডাছড়া
Image

উপজাতি যুবকের মৃত্যু ঘেরে উত্তপ্ত গন্ডাছড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: এক উপজাতি যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত গণ্ডাছড়া এলাকা। এক ভবঘুরে যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পরমেশ্বর রিয়াং (২১) নামে এক যুবক। গত ৯ জুলাই গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকায় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে আনন্দমেলা চলাকালীন এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। ২৫ থেকে ৩০ জন যুবক মিলে এক ধবঘুরের ছেলেকে মারধর করছিল। তখনই পরমেশ্বর ওই ভবঘুরে ছেলেকে তাকে বাঁচাতে বাঙালি যুবকেরা মিলে পরমেশ্বর রিয়ানকে বেধড়ক মারধর করে। তাতে গুরুতর আহত হয় সে। পরবর্তী সময়ে তাকে জিবিপির হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন অবস্থাতেই আজ সকালে মৃত্যু হয়েছে তার।

বিকেলে তার মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যেতে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত আদিবাসীরা বাংলাভাষী আবাসিক এলাকাগুলিতে হামলা ও ভাঙচুর শুরু করে আজ সন্ধ্যায়। কাঁচের বোতল ইট পাটকেলের আঘাতে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ এবং বিএসএফ জওয়ানও। উল্লেখ্য ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।   

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top