News Flash

  • Home
  • দেশ
  • নিট-ইউজি পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি পিছোল, ১৮ জুলাই শুনবে শীর্ষ আদালত
Image

নিট-ইউজি পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি পিছোল, ১৮ জুলাই শুনবে শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): নিট-ইউজি ২০২৪ পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি এক সপ্তাহের জন্য পিছোল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জুলাই, বৃহস্পতিবার। সুপ্রিম কোর্ট বলেছে, আগামী ১৮ জুলাই, বৃহস্পতিবার নিট-ইউজি মামলার শুনবে। সুপ্রিম কোর্ট নিজস্ব আদেশে উল্লেখ করেছে, মামলার কিছু পক্ষ কেন্দ্র এবং এনটিএ দ্বারা জমা করা হলফনামা পায়নি এবং তাঁদের প্রতিক্রিয়া প্রস্তুত করতে হবে শুনানির আগে।

প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্ট এ বছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নতুন করে নেওয়ার নির্দেশ দেয় কিনা, সেদিকেই নজর ছিল সবার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ মেনে গতকালই হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার। নিট-ইউজি ২০২৪-এ পরীক্ষায় অনিয়মের কথা অস্বীকার করে এতে বলা হয়েছে, আইআইটি মাদ্রাজের ডেটা বিশ্লেষণের রিপোর্টে, বিরাট মাপের অনিয়মের ইঙ্গিত যেমন নেই, তেমনই, কোনও একটি জায়গার অনেক পরীক্ষার্থী অনিয়মের সুবিধা নিয়ে অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছে, এমনও নয়। 

এই মামলায় ৮ জুলাইয়ের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ, নিটের প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জানতে চেয়েছিল। অনিয়মের সুবিধা নেওয়া পরীক্ষার্থীদের আলাদা করা সম্ভব কিনা, তাও জানাতে বলা হয়। হলফনামায় জানানো হয়েছে, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিটের কাউন্সেলিং করাতে চায় কেন্দ্র। কোনও পড়ুয়ার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে কাউন্সেলিংয়ের যে কোনও পর্যায়ে বা তার পরেও সেই পড়ুয়ার প্রার্থীপদ খারিজ হয়ে যাবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top