News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি ও সংবাদ মাধ্যমকে তোপ মমতার, ভিডিও প্রসঙ্গে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Image

বিজেপি ও সংবাদ মাধ্যমকে তোপ মমতার, ভিডিও প্রসঙ্গে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১১ জুলাই (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। এদিন মুম্বই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি ও সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে। নির্দিষ্ট করে কোনও ভিডিও-র কথা না বলে মুখ্যমন্ত্রী বলেন, ‘উপ নির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলি ২০২১ সালের। তখন সাংসদ ছিলেন অর্জুন সিং।’ 

উপ-নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের একাংশের পরিবেশন করা খবরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, ‘উপ নির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।’ মুকেশ-তনয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বই রওনা হলেও একটি রাজনৈতিক বৈঠক করার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে যোগ দিতে মুম্বই যাচ্ছি। আগামীকাল শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করব। সেখানেই শারদ পাওয়ারও থাকবেন। লোকসভা ভোটের পর তাঁদের সঙ্গে দেখা হবে আমার। রাজনৈতিক আলোচনা তো হবেই। অখিলেশেরও মুম্বই যাওয়ার কথা রয়েছে, তাই তাঁর সঙ্গেও দেখা হতে পারে।’ 

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top