News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার, পলাতক নেশাকারবারী
Image

গোপন অভিযানে লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার, পলাতক নেশাকারবারী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জুলাই: উত্তর জেলা হয়ে উঠেছে নেশা কারবারীদের মুক্তাঞ্চল। রাজ্য পুলিশ যতই সক্রিয় ভূমিকা গ্রহণ করুক না কেন, নেশাকারবারীদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। আসাম রাইফেলস এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে নামে এবং গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরে হুসেন আলীর বাড়িতে অভিযান চালায়।

এই অভিযানে তার বাড়ি থেকে ২২.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার  মূল্য লক্ষাধিক টাকা। কিন্তু পুলিশ ও আসাম রাইফেলসের অভিযানের আচ বুঝতে পেরে বাড়ির মালিক অর্থাৎ হোসেন আলী বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। উদ্ধারকৃত হেরোইন ধর্মনগর থানায় আনা হয়েছে গতকাল রাতে। তদন্তের ভার গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ তারা কোথায় রয়েছে হাসান আলী তার তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য এই পশ্চিম চন্দ্রপুরের হোসেন আলী দীর্ঘদিন ধরে ড্রাগস ব্যবসা করে যাচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top