News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু দুজনের, আহত এক
Image

জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু দুজনের, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই: আগরতলা সাব্রুম জাতীয় সড়কে ত্রিমুখী যান সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ ও দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশালগড়ে যাত্রীবাহী বাস গাড়ির সাথে বাইক এবং স্কুটির সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে। টিআর ৩১৪১৯  নাম্বারের একটি বাস গাড়ি উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টিআর ০৩ এইচ ৮৮২৭  নাম্বারের বাইকে ধাক্কা দেয়।

বাইকে ধাক্কা দেওয়ার পর টিআর ০১ এজে ৪৫১৭  নম্বরের স্কুটিতে ধাক্কা দেয় । দ্রুতগতির বাসের ধাক্কায় বাইক সহ বাইকে থাকা দুই যুবক বাসের নিচে পিষে যায়। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাইক চালক সহ আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। স্কুটি চালকের আঘাতও গুরুতর রয়েছে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করে। জানা যায় মৃত দুজনের নাম রাকেশ দেবনাথ ,পিতা জগদ্বীশ দেবনাথ, বাড়ি উদয়পুর, এবং প্রণব দাস, পিতা যুবরাজ দাস ।বাড়ি ফোটামাটি লক্ষ্মীপুর ,থানা আর কে পুর। আহত স্কুটি চালকের নাম প্রসেনজিৎ ভৌমিক পিতার নাম পরেশ ভৌমিক বাড়ি চড়িলাম ছেচুড়িমাইল এলাকায়। আহত স্কুটি চালককে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ ঘাতক বাস সহ বাইক,স্কুটি আটক করে থানায় নিয়ে গেছে। এব্যাপারে মামলা গৃহীত হয়েছে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top