News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা শাসকের বৈঠক
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা শাসকের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই:  রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। তা নিয়ে জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন বৃহস্পতিবার সাড়ে চার ঘটিকায় নিজের কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে এক সম্মেলনে মিলিত হন।

তিনি জানান আজকের থেকেই নমিনেশন গ্রহণের কাজ শুরু হয়েছে। এখানে জেলা পরিষদের নমিনেশনের কাজ সম্পন্ন হবে । বাকিগুলি অর্থাৎ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরের নমিনেশন গৃহীত হবে ব্লক স্তরে।  ভোটার তালিকা সংশোধন এবং পোলিং স্টেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। 

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হওয়া শুরু হয়েছে। আজ থেকে নোটিফিকেশন এবং নমিনেশন দাখের কাজ শুরু হয়েছে। ১৮ জুলাই হচ্ছে নমিনেশন দাখিলের শেষ দিন। ১৯ জুলাই সকাল ১১ টায় এই অফিসে নমিনেশনগুলি পরীক্ষা করা হবে। ২২ জুলাই হবে যদি কোন প্রার্থী নমিনেশন তুলে নেয় তার শেষ সীমা।

৮ ই আগস্ট সকাল সাতটা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে এবং ১২ অগাস্ট নির্দিষ্ট নির্দিষ্ট কেন্দ্রে এই ভোট গুলির গণনা হবে। সাধারণত ব্লক হেডকোয়ার্টারে এই ভোট গোনার পর্ব সম্পন্ন হবে বলে তিনি জানান। যেহেতু অন্যান্য ভোটের মতো মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হওয়া শুরু হয়ে গেছে তা সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই মডেল কোড অফ কন্টাক্ট মেনে চলতে তিন নির্দেশ দেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top