News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবিপি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, উত্তপ্ত হাসপাতাল চত্বর
Image

জিবিপি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, উত্তপ্ত হাসপাতাল চত্বর

আগরতলা, ১১ জুলাই: ফের চিকিৎসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে উত্তেজিত জিবিপি হাসপাতাল।  গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা করতে অনীহা প্রকাশ করেন চিকিৎসক। এমনই অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

ঘটনার বিবরণের প্রকাশ, শারীরিক অসুস্থতা নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি ছিলেন সিধাই মোহনপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল প্রেসিডেন্ট ধীরেন্দ্রদেবনাথ। চিকিৎসকরা তাকে এক্সরে করার জন্য বললে তাকে এক্সরে করাতে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে লোক ভিড়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

তখন ধীরেন্দ্র দেবনাথ এর ছেলে তড়িঘড়ি ছুটে গিয়ে হাসপাতালের এক চিকিৎসককে ডেকে আনতে চান। কিন্তু চিকিৎসক তখন সাফ জানিয়ে দেন এক্সরে বিভাগে গিয়ে তিনি চিকিৎসা করতে পারবেন না। রোগীর পরিবার চিকিৎসককে বলেন, রোগী ধীরেন্দ্র দেবনাথ হঠাৎই অজ্ঞান হয়ে পড়েছেন তাই ওনাকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। যেকোনা অঘটন এড়াতে চিকিৎসক যেন তাদের সঙ্গে যান তার জন্য আবেদন করেন রোগের পরিবার-পরিজনেরা। কিন্তু তখনই রোগীর পরিবারের উপর ক্ষিপ্ত  হন চিকিৎসক, এমনই অভিযোগ রোগীর পরিবারের লোকজনদের। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল। চিকিৎসক এবং রোগীর পরিবারের মধ্যে এক প্রকার ঝামেলা বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ।

গুরুতর অসুস্থ রোগীকে পরিষেবা প্রদান করতে বলায় চিকিৎসকের এ ধরনের আচরণে ফের হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে রোগীর পরিবারের আরো অভিযোগ, ধীরেন্দ্র দেবনাথ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে এক্সরে করার জন্য সাধারণ রোগীদের মধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় কেন ঐ রোগীকে ইমাজেন্সি এক্সরে করার জন্য হাসপাতালের তরফ থেকে লিখে দেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top