News Flash

Image

নৌকাঘাট ঘুরতে এসে বাইক চুরি হল যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুলাই: ফের বাইক চুরির ঘটনা নৌকাঘাট এলাকায়। বৃহস্পতিবার দুপুরে অন্তর দেববর্মা নামের এক যুবক নৌকাঘাট ঘুরতে আসে। সেখানে বাইকটি রেখে সে  ভেতরে ঘুরতে যায় দুপুর প্রায় বারোটা নাগাদ। ঘন্টাখানেক বাদে ফিরে এসে দেখতে পায় সেখানে বাইকটি নেই।

আশেপাশে খোঁজ করেও বাইকের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। পুলিশ একটি লিখিত অভিযোগ রেখে ঘটনার তদন্ত শুরু করেছে। নৌকা ঘাট এলাকায় বাইক চুরির ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিনিয়ত ওই জায়গা থেকে বাইক চুরির মত ঘটনা ঘটে। একটি পর্যটন কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ঘুরতে আসা পর্যটনদের নিরাপত্তা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করুক, দাবি জনগণের।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top