News Flash

Image

ক্ষেত্ৰীর ধুপগুড়িতে দুটি পণ্যবাহী গাড়ির সংঘর্ষ, হতাহতের খবর নেই

গুয়াহাটি (অসম), ১০ জুলাই (হি.স.) : গুয়াহাটি মহানগরের উপকণ্ঠ ক্ষেত্ৰীর ধুপগুড়িতে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ সংঘটিত হয়েছে। এ ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গুয়াহাটি থেকে জাগিরোডগামী এএস ০২ ই ৫৭৭২ নম্বরের একটি ট্ৰাকের পিছন দিকে প্ৰচণ্ড জোরে ধাক্কা মারে মাছ পরিবাহী এএস ০২ ডিসি ৫৬৫১ নম্বরের একটি ম্যাক্স পিকআপ ভ্যান। এতে ম্যাক্স পিকআপ ভ্যানের অগ্রভাগ একেবারে চিড়েচ্যাপটা হয়ে যায়।

এদিকে প্রত্যক্ষদর্শী পথচারীরা চিৎকার-চেঁচামেচি করলে রাস্তায় ট্ৰাক দুটি রেখে পালিয়ে যায় দুই গাড়ির চালক। কিছুক্ষণ পর ঘটনার খবর পেয়ে দুৰ্ঘটনাস্থলে যায় ক্ষেত্ৰী থানার পুলিশ। তাঁরা ক্র্যানের সাহায্যে গাড়ি দুটিকে মধ্যরাস্তা থেকে সরিয়ে অন্য যানবাহন চলাচলের সুবিধা করে দিয়েছেন।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top