News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে খেলতে গিয়ে মাথায় ঢিল পরে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রের
Image

বিদ্যালয়ে খেলতে গিয়ে মাথায় ঢিল পরে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ জুলাই:
প্রতিদিনকার মতো বিদ্যালয়ে পঠন-পাঠন করতে গিয়েছিল কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রঞ্জিত দাস, পিতা নাম নিতাই দাস। দক্ষিণ কলমচৌড়া মধ্যপাড়া তিন নং ওয়ার্ডের বাসিন্দা ছিল সে। 

কিন্তু খেলার ছলনায় তারই সঙ্গে তার সহপাঠ ৪-৫ জনের মধ্যে যে কেউ মাটির টুকরো দিয়ে তার মাথায় ঢিল দেয়।  উক্ত ঘটনায় তার মাথায় আঘাত লাগে। ৮ জুলাই এই ঘটনাটি ঘটে।

যথারীতি স্কুল সেরে বাড়িতে ফিরে আসে এবং মাকে স্কুলের  ঘটনাটি জানায়। বাবা নিতাই দাস মাঠ থেকে কাজকর্ম সেরে বাড়িতে আসার পর তার কাহিনী তার মা বলেন, শুনে সঙ্গে সঙ্গে কলমচৌড়া ফার্মেসি থেকে মাথা ব্যথার ঔষধ নিয়ে আসেন। ছেলে রঞ্জিত কে ঔষধ খাইয়ে  এবং রাতের খাবার খাইয়ে ঘুম  পাড়িয়ে দেন তার মা।  কিন্তু ওষুধ বিক্রেতা ফার্মাসিস্ট বলেছেন যেহেতু মাথার ব্যাপার  সেটির সিটিস্ক্যান করিয়ে  ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানো অত্যন্ত প্রয়োজন। তা না হলে যে কোন সময় সমস্যা হতে পারে। তারপর সবকিছু ঠিকই চলছিল।

কিন্তু আজ ভোরবেলা ছেলে রঞ্জিত দাসকে দীর্ঘক্ষণ ধরে ডাকতে থাকে তার মা বাবা। কিন্তু সে কোন সাড়াশব্দ করে না। পরবর্তী সময়ে তার মা লক্ষ্য করেন রঞ্জিত অসার অবস্থায় বিছানায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামেচি। তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে। রঞ্জিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top