News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খারচি পূজা ও মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক রতন চক্রবর্তী
Image

খারচি পূজা ও মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক রতন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই:
শুরু হতে যাচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজা। ইতিমধ্যেই সাত দিনব্যাপী এই বিশেষ পূজা ও মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন মেলা প্রাঙ্গন এবং মন্দিরে খারচিপূজাকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতির যাবতীয় খোঁজখবর নেন তিনি।

বিধায়ক জানান, ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি। মন্দিরের রং করা থেকে শুরু করে মেলা পরিচালন কমিটি মেলা সম্পর্কিত যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করছে। এবছর খারচি উৎসবে বিশেষ বার্তা হল “গাছ লাগাও প্রাণ বাঁচাও”। রাজ্যবাসীকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে মেলা কমিটি ১৫০০০ চারা গাছ দর্শনার্থীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে এবং গাছ লাগানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সাত দিনব্যাপী এই পূজা এবং মেলাতে আগত দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীদের জন্য খাবার এবং তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও থাকবে ফুড সেফটি ভ্যান। মেলাতে কেউ যেন বাসি এবং পচা খাবার বিক্রি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। সব মিলিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top