News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরেও অগ্নিমূল্য সব্জি, মাথায় হাত ক্রেতাদের
Image

কল্যাণপুরেও অগ্নিমূল্য সব্জি, মাথায় হাত ক্রেতাদের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১০ জুলাই: এই সময়ের মধ্যে গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে কৃষি প্রধান কল্যাণপুর জুড়েও সবজি রীতিমতো অগ্নিমূল্য। যদিও এখানে উল্লেখ করা প্রয়োজন, কল্যাণপুর সন্নিহিত প্রায় সমস্ত এলাকার মধ্যেই সবজি চাষ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই পরিস্থিতি কল্যাণপুরের মধ্যেও। তখন সহজেই অনুমান করা যায় গোটা রাজ্যের পরিস্থিতি কিরকম অন্তত সবজির দামের পরিপ্রেক্ষিতে।

এদিকে খবর নিয়ে জানা গেছে এই সময়ের মধ্যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সবজি কাকরোল, পটল, ঝিঙ্গা, কাঁচামরিচ ইত্যাদি প্রচন্ড দামে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ খুচরা ২০০ টাকা কেজির উপরে বিক্রি হচ্ছে, কাকরোল পটল ৭০ থেকে ৮০ টাকায় আবার কোথাও কোথাও ১০০ টাকা দরেও বিক্রি হচ্ছে, চালকুমোড় ছোট থেকে মাঝারি ৩৫ থেকে ৪০ টাকা হলেও একটু বড় হলে ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে, লতসিম শতাধিক টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, বেগুনের অবস্থাও একই রকম, মিষ্টি কুমোর প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সবগুলোতেই এরকম ভাবে দাম বৃদ্ধি প্রক্রিয়া চলছে, যার নিরিখে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে ক্রেতা সাধারণদের। যদিও বলে রাখা ভালো বাজার গুলোর মধ্যে সবজির যোগান কম ঘটনা কিন্তু তা না, সবজির জোগান রয়েছে স্বাভাবিক। বরং বলা যেতে পারে কাঁকরোল-পটল বিগত মাস খানেকের মধ্যে এখন পরিমাণগত দিক থেকে অনেকটাই শ্রী বৃদ্ধি করেছে। তারপরেও এভাবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নাজেহাল জনজীবন,  যার জের কোন না কোন ভাবে গোটা আর্থসামাজিক ব্যবস্থার মধ্যেই পড়ছে।

অনেকে এক্ষেত্রে ফটকা বাণিজ্যের হাত দেখছেন । কোন না কোন ভাবে প্রশাসন নিম্ন এবং মধ্যবিত্ত ক্রেতাদের কথা চিন্তা করে সবজির দাম নিয়ে কিছু করতে পারে কিনা এ বিষয়টাও কিন্তু ধীরে ধীরে আলোচিত হচ্ছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top