News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্যোগ মোকাবেলায় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুদিনব্যাপী বিশেষ মহড়া অনুষ্ঠিত
Image

দুর্যোগ মোকাবেলায় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দুদিনব্যাপী বিশেষ মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১০ জুলাই: কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে এবং কল্যাণপুর স্কাউটস এন্ড গাইডসের সহযোগিতায় দুইদিনব্যাপী কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে দুর্যোগ মোকাবেলা এবং ভূমিকম্পের মহড়ার প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ ছিল তার প্রথম দিন এবং আগামীকাল হবে ভূমিকম্পের মহড়া। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক দেববর্মা, স্কাউট মাস্টার ও মাস্টার ট্রেনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অভিজিৎ আচার্য্য এবং ডিস্ট্রিক্ট  রিসোর্স পারসন অজিত সূত্রধর, তাছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর অধ্যক্ষ মোহনলাল ঘোষ।

এই প্রশিক্ষণে বিভিন্ন ধরনের দুর্যোগের সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষের কি করনীয় সেই বিষয়ে মূলত প্রশিক্ষণ দেওয়া হয়।এই প্রশিক্ষণের বিষয়ে বলতে গিয়ে অধ্যক্ষ শ্রী ঘোষ বলেন যে ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্র ছাত্রীরা যখন দুর্যোগ মোকাবেলা বিষয়টি ভালো করে প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং  এই বিষয় সম্পর্কে তার পরিবার পরিজনের সাথে আলোচনা করবে।

তখন প্রত্যেকটি পরিবার বিভিন্ন দুর্যোগের হাত থেকে অতি সহজেই রক্ষা পেতে পারে। তাই  বিশেষ করে ছাত্র-ছাত্রীদেরকে এই  প্রশিক্ষণ দেওয়া হয়।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top