News Flash

Image

তেলাপিয়া মাছ চাষের নির্দেশ মমতার

কলকাতা, ৯ জুলাই (হি. স.): অগ্নিমূল্য বাজারদর। সবজি, মাছ–মাংস কোনও কিছুতেই হাত ছোঁয়ানো যাচ্ছেনা বলে অভিযোগ আমজনতার। পেট চালাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সেই প্রেক্ষিতে মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দামি মাছ মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মমতা।   বৈঠকে তেলাপিয়া মাছের প্রসঙ্গ তোলেন মমতা। উপস্থিত আধিকারিকদের কাছে জানতে চান, তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার বা এই জাতীয় কোনও রোগের সম্ভাবনা তৈরি হয় কিনা। এর উত্তরে এক আধিকারিক জানান, ‘না, টেস্ট করে সেরকম  কিছু পাওয়া যায়নি।’ সেটা শুনেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘এটা কেউ রটাচ্ছে।’ মুখ্যমন্ত্রীকে ওই আধিকারিক এটাও জানান যে, তেলাপিয়া যে জলে হয়, সেখানে অন্য মাছ হতে চায় না। তাই শুনে মুখ্যমন্ত্রী বলেন, না হোক, কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয়, মানুষের খেয়ে পেট ভরে। উৎপাদনও বাড়ে।  এরপরই জনগণকে বরাভয় দিয়ে মমতা বলেন, নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যান্সার হয় না।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top