News Flash

Image

অপহৃত নাবালিকা উদ্ধার, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জুলাই: ঊনকোটি জেলার কৈলাশহর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া যুবতীকে  উদ্ধার করেছে পুলিশ। এই অপহরণকাণ্ডে পাঁচজনের বিরুদ্ধে যুবতীর পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল। যুবতীর বাড়ির লোক থানায় অভিযোগ করলে পুলিশ তড়িঘড়ি যুবতীকে খোঁজে বের করতে একটি বিশেষ টিম তৈরী করে।

তারপর তারা জানতে পারেন যে অপহরণকারীরা ফটিকরায় বিধানসভার অন্তর্গত আসামবস্তী এলাকায় রয়েছে। সেই মোতাবেক আসামবস্তীতে পুলিশ চিরুনী তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে অপহরণকারী অতনু সিনহা সহ মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। তিনি জানান মেয়েটির বাবা ৫ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করলেও এখন পর্যন্ত অপহরণের মাস্টারমাইন্ড অতনু সিনহা সহ তার আরো এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি তিনজনকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার কৈলাসহর মহিলা থানায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। তিনি আরো বলেন, অপরদিকে কৈলাসহর শহরের শুভাশীষ নাথ ও বিমল কৃষ্ণ রায়ের বাড়ির চুরি কান্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কার, নগদ অর্থও উদ্ধার হয়েছে। চুরি কান্ডে পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা হল রোশন আলী, হোসেন আলী, ইয়াকুব আলী ও মুতালিফ আলী।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top