News Flash

  • Home
  • প্রধান খবর
  • অগ্নিমূল্য বাজার দর, মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

অগ্নিমূল্য বাজার দর, মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ জুলাই (হি. স.): অগ্নিমূল্য বাজারদর। সবজি, মাছ–মাংস কোনও কিছুতেই হাত ছোঁয়ানো যাচ্ছেনা বলে অভিযোগ আমজনতার। পেট চালাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। ভরা বর্ষায় মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বাজারে ৪০-৪৫ টাকা কেজিতে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু, পেঁয়াজ ৫০-৫৫ টাকা, বেগুনের দাম ১০০ টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শ ৮০ টাকা, লঙ্কা ১৫০। টম্যাটো প্রতি কেজি ৮০ টাকা, সজনে ডাঁটা ছুঁয়েছে ৩০০-র গন্ডি। চড়া দামে নিত্য প্রয়োজনীয় সবজিতে হাত ছোঁয়াতে পারছে না সাধারণ মানুষ। শুধু সবজি নয়, হাত ছোঁয়ানো যাচ্ছে না মাছেও। কাতলা  ৪০০-৪৫০ টাকা কেজি, পাবদা ৭০০, ভেটকি ৮০০। অগ্নিমূল্য পমফ্রেট এবং চিংড়ি–ও। পমফ্রেট ৮০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০, গলদা চিংড়ি ৭০০। এক কেজি ইলিশের দাম ১৬০০ টাকা। মঙ্গলবার এই মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত থাকার কথা বাজার কমিটির সদস্যরা, টাস্ক ফোর্স, পুলিশের কর্তা, বিভাগীয় মন্ত্রীরা। কীভাবে এই চড়া দাম থেকে রেহাই পাবে মানুষ, সেই বিষয়ে আলোচনা করতেই মঙ্গলবার বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পর্যাপ্ত বৃষ্টি না হলে, বাজারের সবজি মাছ, মাংসের দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন ব্যাবসায়ীরা।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top