News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দ্রনগরের জমি বিবাদের জেরে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ২
Image

ইন্দ্রনগরের জমি বিবাদের জেরে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: আগরতলা পূর্ব থানা এলাকার ইন্দ্রনগর সংহতি ক্লাব সংলগ্ন এলাকায় এক যুবককে মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জানায় এক ব্যক্তির উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। আগরতলার টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের উপর একদল দুষ্কৃতী হামলা চালায়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে নীলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হল তপন ঘোষ ও রজত ঘোষ। পূর্ব আগরতলা থানার ওসি জানান ৬ জুলাই রাতে নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের উপর দুষ্কৃতিরা হামলা চালায়। ঘটনার পর নিলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top