News Flash

  • Home
  • খেলা
  • মাসুমের ৪ গোল, সোহেল-বিশালের জোড়া হ্যাটট্রিক সবুজকে ১১ গোলে হারিয়ে স্বামী বিবেকানন্দ জয়ী
Image

মাসুমের ৪ গোল, সোহেল-বিশালের জোড়া হ্যাটট্রিক সবুজকে ১১ গোলে হারিয়ে স্বামী বিবেকানন্দ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে জয়ে এগোচ্ছে স্বামী বিবেকানন্দ ক্লাব। আবারও লাগাতর তিন ম্যাচে জয় তথা জয়ের হ্যাটট্রিক। মূল পর্বের লক্ষ্যে দাবিদার, বটে গোল ব্যবধানের নিরিখে লড়তে হচ্ছে সরোজ সংঘ ও ইকফাই ফুটবল ক্লাবের মধ্যে। তবে প্রত্যন্ত এলাকা থেকে তুলে আনা ফুটবলারদের নিয়ে গঠিত দল স্বামী বিবেকানন্দ ক্লাব অনেকটা ভালো খেলে মূল পর্বের লক্ষ্যে এগোচ্ছে। সেটাই প্রশংসার দাবি রাখে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটায় টি এফ এ-র সি ডিভিশন ফুটবলের বি গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ১১ গোলের বিশাল ব্যবধানে সবুজ সংঘ কে পরাজিত করেছে। প্রথম গোল সোহেল মিয়ার পা থেকে। খেলার 8 মিনিটের মাথায়।  মাসুম আহমেদের চার গোল, সোহেল মিয়া ও বিশাল চৌধুরীর জোড়া হ্যাটট্রিক যথেষ্ট উল্লেখের দাবি রাখে। এছাড়া, সাজন মিয়া একটি গোল করেছে। পক্ষান্তরে সবুজ সংঘ গোল পরিশোধ করার সুযোগ পায়নি। এমনকি সামান্য প্রতিরোধও গড়তে পারেনি। এ দিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, চিরঞ্জীব দেববর্মা ও আদিত্য দেববর্মা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top