News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০শে
Image

আন্তঃ মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০শে

আগরতলা, ৮ জুলাই।। বিগত বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভেন এ- সাইড খেলায় প্রতি দলের হয়ে ১০ জন করে নাম নথিভুক্ত করা যাবে। আগামী ২০ জুলাই, শনিবার আগরতলায় আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মহকুমা প্রেস ক্লাবগুলোকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সন্তোষ গোপের (৯৮৫৬০৩০৯২২) কাছে ফোনে যোগাযোগ করে খেলোয়াড়দের নাম নথিভুক্ত করে এন্ট্রি নিতে অনুরোধ জানানো হচ্ছে।  আগরতলা প্রেসক্লাব থেকে দুটো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগরতলা প্রেসক্লাবের হয়ে খেলতে ইচ্ছুক প্রেস ক্লাবের সদস্য খেলোয়ারদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রেস ক্লাবের কমনরুমে নাম জমা দিতে বলা হয়েছে। প্রেসক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top