News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টি, গোয়াতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
Image

ভারী বৃষ্টি, গোয়াতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

মুম্বই, ৮ জুলাই (হি. স.) : গোয়াতে ভারী বৃষ্টির জেরে সোমবার দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। এদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে গোয়ায়। পাশাপাশি, রাতভর বৃষ্টিতে জল থইথই বাণিজ্যনগরী মুম্বই। যার জেরে সোমবার সমস্ত সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে এখানেও। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগে মুম্বইবাসীরা। জল জমে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়।

অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে বৃষ্টির সতর্কতা রয়েছে। বিহার এবং ওডিশাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top